খাঁচায় মাছ চাষের আয়-ব্যয় নিচে দেয়া হল (৫০টি খাঁচা)
স্থায়ী খরচ:
| ক্রম | উপকরণের নাম | পরিমাণ/সংখ্যা | একক মূল্য (টাকা) | মোট মূল্য (টাকা) |
| ১. | সেলাই করা জাল | ৫০টি | ৩৫০০.০০ | ১৭৫০০০.০০ |
| ২. | খালি বা শূন্য ড্রাম/ব্যারেল | ১৫৩টি | ১৪৫০.০০ | ২২১৮৫০.০০ |
| ৩. | ১ ইঞ্চি জিআই পাইপ | ৩৬০০ ফুট | ৮০.০০ | ২৮৮০০০.০০ |
| ৪. | ফ্রেমের সংযোগ লৌহ | ৩৫০টি | ১০০.০০ | ৩৫০০০.০০ |
| ৫. | গেরাপী (অ্যাঙ্কর) | ১২টি (২০ কেজি প্রতিটি) | ২৪০০.০০ | ২৮৮০০.০০ |
| ৬. | গেরাপী বাঁধার কাছি | ৫ কয়েল | ৫০০০.০০ | ২৫০০০.০০ |
| ৭. | বাঁশ | ১০০ টি | ২০০.০০ | ২০০০০.০০ |
| ৮. | নাইলনের সুতা ও রাশি | ৫০০০.০০ |
এক ফসলের উৎপাদন খরচ:
| ক্রম | উপকরণের নাম | পরিমাণ/সংখ্যা | একক মূল্য (টাকা) | মোট মূল্য (টাকা) |
| ১. | মাছের পোনা সংগ্রহ | ৬০০০০ | ২.০০ | ১২০০০০.০০ |
| ২. | মাছের খাদ্য | ২৪৫০০ কেজি | ২৮.০০ | ৬৮৬০০০.০০ |
| ৩. | শ্রমিক খরচ ছয় মাসের জন্য | ৩ জন (১৮ শ্রম মাস) | ৩০০০.০০ | ৫৪০০০.০০ |
| মোট | ৮৬০০০০.০০ |
মাছের উৎপাদন (যেমন মনোসেক্স তেলাটিয়ার ক্ষেত্রে):
| প্রতিটি খাঁচায় একটি ফসলে সর্বনিম্ন উৎপদন | = ৩৫০ কেজি |
| ৫০টি খাঁচায় (৩৫০x ৫০) | = ১৭৫০০ কেজি |
| প্রতি কেজি মাছের পাইকারী বাজারমূল্য | = ১০০ টাকা |
| মোট মাছ বিক্রয় | = ১৭৫০০০০ টাকা |
| নিট লাভ = (১৭৫০০০০-৮৬০০০০) | = ৮৯০০০০.০০ টাকা |
(এখানে এককালীন স্থায়ী স্থাপনা খরচ হিসাব করা হয়নি)
তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস (ais.gov.bd)
Answer for খাঁচায় মাছচাষের আয়-ব্যয় ও লাভ সম্পর্কে জানতে চাই
